জাতিসংঘে তারেক রহমান-শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয়
জাতিসংঘে তারেক রহমান-শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক
২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।

বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তাঁর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাঁর সফরসূচির অংশ হিসেবে জানানো হয়েছিল।

জাতিসংঘের সাধারণ বিতর্কে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণও দেন তারেক রহমান।