সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ

জাতীয়
সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ
২৭ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের ১৭ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতেও কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এর মাধ্যমে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।