দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনায় কমিটি

জাতীয়
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনায় কমিটি
৩০ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে টেলিভিশন, অনলাইন পোর্টাল, বার্তা সংস্থা ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে মতামত এসেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বাংলাদেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের যৌক্তিকতা নিয়ে মতভেদ থাকলেও জুলাই জাতীয় সনদের ঐকমত্যকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে এগোতে চায় কমিটি।

বৈঠকে দেওয়া লিখিত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনসভা বা সরকারি দলের পক্ষ থেকে উপযুক্ত সংশোধনী প্রস্তাব এলে সংসদীয় প্রক্রিয়ায় তা বিবেচনার সুযোগ থাকবে।

এর আগে রোববার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকেও মতামত নেয় বিশেষ কমিটি।