সরকার দুর্বল নয়, কাউকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: চিফ হুইপ

জাতীয়
সরকার দুর্বল নয়, কাউকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার সবল রয়েছে, তাই সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধ এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।