বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) সামনে রেখে বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলোচনায় বাংলাদেশের নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিশ্ববাজারে দেশকে শক্তিশালী উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগকে আরও শক্তিশালী করা, ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও সার্কুলার ইকোনমি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া সিএইচওজিএমের পাশাপাশি কমনওয়েলথ উইমেনস ফোরামকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও তাদের ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরতে কমনওয়েলথের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।