১৩টি প্রকল্প পরিকল্পনায় একনেকের সভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি উন্নয়ন প্রকল্প উত্থাপন করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় উত্থাপন হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। খাতভিত্তিক হিসেবে ভৌত অবকাঠামো বিভাগের ৯টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি প্রকল্প রয়েছে।
সভায় নতুন প্রকল্পের পাশাপাশি চলমান কয়েকটি প্রকল্পের ব্যয় বাড়ানো ও মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের পঞ্চম সভা। আর বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দশম একনেক সভা।


