রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চেক বিতরণ

দেশজুড়ে
রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চেক বিতরণ

রাঙামাটি পার্বত্য জেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তা দিতে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন দেওয়ান। এ সময় রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটি একটি বহু-জাতিগোষ্ঠী ও ধর্মীয় বৈচিত্র্যের জেলা। এখানে সব সম্প্রদায়ের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনে মঠ-মন্দিরে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি, মণ্ডপগুলোর নিরাপত্তা এবং উৎসবের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। পরে সংশ্লিষ্ট মঠ-মন্দিরের প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে।#