জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিরাপত্তাহীনতায় চিকিৎসাসেবা বন্ধ, রোগীরা বিপাকে

অন্যান্য
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নিরাপত্তাহীনতায় চিকিৎসাসেবা বন্ধ, রোগীরা বিপাকে
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শনিবার (৩১ মে) জানিয়েছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অভ্যন্তরে গত ২৮ মে ঘটে যাওয়া সহিংস ঘটনার কারণে হাসপাতালের চিকিৎসকসহ সব সেবা প্রদানকারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং রোগীদের চিকিৎসা বন্ধ রয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার পর অধিকাংশ রোগী হাসপাতাল ত্যাগ করেছেন এবং বর্তমানে শুধুমাত্র ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে পথ্য সরবরাহ করা হচ্ছে। নিরাপত্তার অভাবে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে।

অপরদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে যারা নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। সেবা পুনরায় চালুর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অস্থায়ী ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, জরুরি প্রয়োজনে নিকটস্থ অন্য হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে।