রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ: ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট।।

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার চালানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে, মামলার বিচার কার্যক্রম অনুপস্থিতিতেই পরিচালিত হবে।

এই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত অক্টোবর মাসে ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতের নির্দেশনার পরও তারা হাজির না হওয়ায় পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন