সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ আজ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। আজ ১৮ জুন (বুধবার) প্রকাশ করা হচ্ছে প্রথম মেধাতালিকা।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল জানা যাবে।

কিভাবে ফলাফল দেখবেন:

  • মোবাইলে:
    টাইপ করুন nu atmf <Roll No> এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে

  • ওয়েবসাইটে:
    রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে www.nu.ac.bd/admissions সাইটে

ভর্তি কার্যক্রম শুরু ১৯ জুন

মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১৯ জুন (বৃহস্পতিবার) থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে পারবেন।

দ্বৈত ভর্তি বাতিল করতে হবে ২৫ জুনের মধ্যে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত, প্রাইভেট বা প্রফেশনাল) কোর্সে ভর্তি রয়েছেন, তাদের অবশ্যই ২৫ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। তা না হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন