সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আচরণবিধি ভাঙার অভিযোগে নিষেধাজ্ঞার মুখে রিশাভ পান্ত

ডেস্ক রিপোর্ট।।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে অসদাচরণ করে শিরোনামে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ও সহ-অধিনায়ক রিশাভ পান্ত। আম্পায়ারের সঙ্গে বিতর্ক এবং বল ছুড়ে মারার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রোববার (২২ জুন) ম্যাচের তৃতীয় দিনে ঘটে যাওয়া এই ঘটনার সূত্রপাত হয় ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের একটি চার মারার পর। বলের কন্ডিশন নিয়ে আপত্তি তোলেন পান্ত এবং আম্পায়ার পল রেইফেলকে বলটি বদলানোর অনুরোধ জানান। আম্পায়ার বিষয়টি অস্বীকার করলে পান্ত মাটিতে বলটি ছুড়ে মারেন, যা ঘিরে মাঠে দর্শকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

আইসিসির আচরণবিধির দুইটি ধারা ভাঙার অভিযোগ আনা হতে পারে পান্তের বিরুদ্ধে:

  1. ধারা ২.৮: আম্পায়ারের সিদ্ধান্তে অশোভনভাবে অসন্তোষ প্রকাশ।

  2. ধারা ২.৯: খেলোয়াড়, আম্পায়ার বা অন্যদের দিকে বা সাধারণভাবে বিপজ্জনক উপায়ে কিছু ছুড়ে মারা।

যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে পান্তকে ম্যাচ ফি’র কাটা, ডিমেরিট পয়েন্ট এমনকি এক ম্যাচ নিষেধাজ্ঞাও পেতে হতে পারে।

তবে বিতর্কের দিনেই ব্যক্তিগত একটি মাইলফলকে পৌঁছেছেন পান্ত। ইংল্যান্ডের ওলি পোপকে তালুবন্দি করে টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে নিজের ১৫০তম ক্যাচ পূর্ণ করেছেন তিনি। এই অর্জনের মাধ্যমে তিনি ভারতের ইতিহাসে উইকেটরক্ষকদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ক্যাচ সংগ্রাহক হলেন। তার উপরে আছেন কেবল সৈয়দ কিরমানি (১৬০) এবং মহেন্দ্র সিং ধোনি (২৫৬)।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন