রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, তেহরান বলছে এখনো নিশ্চিত নয়

ডেস্ক রিপোর্ট।।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই আলোচনায় এসেছে যুদ্ধবিরতির সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সর্বাত্মক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “দয়া করে, কেউ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না।”

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী দুই দেশ হামলা বন্ধে সম্মত হয়েছে। তবে ভিন্ন বার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনো চুক্তি এখনও হয়নি। তবে ইসরায়েল ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করলে, ইরানও আর পাল্টা আঘাত চালাবে না বলে ইঙ্গিত দেন তিনি।

এর মধ্যেই মঙ্গলবার নতুন করে পাল্টাপাল্টি হামলার খবর মিলেছে। ইসরায়েলের বিমান হামলায় ইরানে একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন তিনজন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। পরস্পরের বিরুদ্ধে হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা।

পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে, তাতে যুদ্ধবিরতির ঘোষণার চেয়েও কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন