এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে নারী ফুটবল দলের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ পিটার বাটলার। মঙ্গলবার (২৪ জুন) ঘোষিত এই দলে এসেছে তিনটি পরিবর্তন।
সর্বশেষ জর্ডান সফরের দল থেকে বাদ পড়েছেন শান্তি মার্ডি, মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার। নতুন করে স্কোয়াডে জায়গা পেয়েছেন নিলুফা ইয়াসমিন নিলা, মিলি আক্তার ও স্বর্ণা রানী।
দলের নেতৃ্ত্বে রয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার।
আজ রাতেই দলটি মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২৯ জুন মুখোমুখি হবে বাহরাইনের। এরপর ২ জুলাই স্বাগতিক মিয়ানমার এবং ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে মারিয়া মান্দা–তহুরারা।
ঘোষিত দল:
গোলরক্ষক: আফঈদা খন্দকার (অধিনায়ক), রুপনা চামকা, জয়নব বিবি রিতা
ডিফেন্ডার: শামসুন্নাহার সিনিয়র, মনিকা চামকা, সুরভী আকন্দ প্রীতি, কোহাতি কিসকু, সুলতানা
মিডফিল্ডার: শিউলি আজিম, মারিয়া মান্দা, নিলুফা ইয়াসমিন, নবিরন খাতুন, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, হালিমা আক্তার
ফরোয়ার্ড: শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুন, ঋতুপর্ণা চামকা, উমেহলা মারমা, স্বর্ণা রানি, স্বপ্না রানি, মুনকি আক্তার
শেখ রাসেল স্টেডিয়ামে অনুশীলন শেষে কোচ পিটার বাটলার জানান, “আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো। নতুনরা স্কোয়াডে এসেছে মান ও ফর্মের ভিত্তিতে।”

