সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ, সূচি ঘোষণা বিসিবির

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তান সফর থেকে খালি হাতে ফিরলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে লিটন দাস নেতৃত্বাধীন দল। আজ (বুধবার) সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 ম্যাচ সূচি:

  1. প্রথম টি-২০: ২০ জুলাই

  2. দ্বিতীয় টি-২০: ২২ জুলাই

  3. তৃতীয় টি-২০: ২৪ জুলাই
    স্থান: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
    সময়: প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়)

পাকিস্তান দল ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছাবে এবং সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরবে।

শুরুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২০২5 সালের এশিয়া কাপ ও ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ সামনে রেখে দুই দেশের বোর্ড সম্মত হয় সংক্ষিপ্ত সংস্করণে খেলার। সে অনুযায়ী সিরিজটি টি-২০ ফরম্যাটে রূপ নেয়।

সম্প্রতি পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে সবগুলো ম্যাচেই হেরে ফিরেছে বাংলাদেশ। যদিও প্রাথমিকভাবে এটি পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল, তবে পিএসএলের সূচি পেছানো ও ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপড়েনের কারণে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন