ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি তেহরানে এক জনসমাবেশে প্রকাশ্যে দেখা গেছেন। এতে করে তার মৃত্যুর গুজব অনেকটাই খণ্ডিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তেহরানের কেন্দ্রস্থলে আয়োজিত ওই সমাবেশে ইসমাইল কানিকে স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এবং ইংরেজি ভাষার প্রচারমাধ্যম প্রেস টিভি থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ১৩ জুন ইরানে একাধিক হামলার ঘটনায় ইসরায়েল দাবি করেছিল, তারা কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কানি’কে হত্যা করেছে। তবে তেহরান থেকে তখন সরাসরি কোনো মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, ইসমাইল কানি হলেন প্রয়াত কাসেম সোলাইমানির উত্তরসূরি। সোলাইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

