সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কনার ৬ বছরের সংসার ভাঙল

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ সাত বছরের প্রেম, তারপর ২০১৯ সালের ২১ এপ্রিল গায়ক কনা বিয়ে করেছিলেন গোলাম মো. ইফতেখার গহীনকে। সংসারও করেছেন ছয় বছর। তবে সবকিছু ছাড়িয়ে এবার ভক্তদের জন্য এলো মন খারাপের খবর—ভেঙে গেছে কনার সংসার।

গায়িকা কনার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তাদের বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। যদিও এ বিষয়ে কনা এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠজনদের মতে, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল।

শোবিজ অঙ্গনে গুঞ্জন, বিচ্ছেদের পেছনে রয়েছে কনার নতুন সম্পর্ক। জানা যাচ্ছে, তিনি পরিচিত গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ শুভ্রর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন।

সূত্র জানায়, শুভ্র ও কনার সম্পর্ক ছয় মাসের বেশি সময় ধরে চলছে, এবং তাদের একসঙ্গে দেখা গেছে বিভিন্ন শো, ভ্রমণ ও ঘনিষ্ঠ পরিবেশে।

শুভ্র কনার স্টেজ পারফর্মেন্সে গিটার বাজাতেন। তাদের সম্পর্ক এখন নাকি “ওপেন সিক্রেট” হিসেবে শোবিজ মহলে পরিচিত।

জানা গেছে, শুভ্রর নিজস্ব একটি সংসার আছে, রয়েছে একটি কন্যা সন্তানও। তবে কনার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তার ব্যক্তিগত জীবনেও টানাপড়েন চলছে।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, কনা ও শুভ্র বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন, এবং কনা শিগগিরই আমেরিকায় শুভ্রর কাছে চলে যাবেন। বর্তমানে শুভ্র আমেরিকায় অবস্থান করছেন।

কনার সাম্প্রতিক হিট গান ‘দুষ্টু কোকিল’ দিয়ে শুরু হয়েছিল নতুন আলোচনা। ‘তুফান’ সিনেমায় তার কণ্ঠে এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শোনা যাচ্ছে, গান যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনেও ‘কোকিল’ আগমন ঘটেছে।

কনা ও শুভ্রর সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা থাকলেও, কেউই খোলাখুলি কিছু বলতে রাজি নন। অনেকেই বিষয়টি নিয়ে “ব্যক্তিগত” বলে মন্তব্য করা থেকে বিরত থাকছেন।

২০০০ সাল থেকে গানের ভুবনে কনার যাত্রা। বিজ্ঞাপন, নাটক, সিনেমা, অ্যালবাম—সবখানেই তার সরব উপস্থিতি। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
তবে তার ব্যক্তিগত জীবনের চলমান ঘটনাপ্রবাহ তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন