সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট।।

আগামীকাল ১ জুলাই, মঙ্গলবার, দেশের ব্যাংক খাতে পালিত হবে অর্ধবার্ষিক ব্যাংক হলিডে। এ উপলক্ষে সকল প্রকার ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও বন্ধ থাকবে লেনদেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব গুছিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই গুরুত্বপূর্ণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এদিন গ্রাহকসেবামূলক সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

  • নগদ টাকা জমা ও উত্তোলন

  • চেক নিষ্পত্তি

  • ডিমান্ড ড্রাফট ও পে অর্ডার

  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন

  • ATM ও অনলাইন ট্রানজেকশন (বেশিরভাগ ক্ষেত্রে সীমিত)

তবে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে, শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য।

শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হয় না। সে কারণে ১ জুলাই ডিএসই ও সিএসই-তে কোনো শেয়ার কেনাবেচা হবে না।

উল্লেখযোগ্যভাবে, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে পালিত হয়। সেদিন ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করে বছরের সমাপনী প্রতিবেদন তৈরি করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন