বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফান্দাউক দরবার শরিফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলার ফান্দাউক দরবার শরিফের আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দফতরে শনিবার বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর ও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরিফের পীর শাহ সুফি মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হুসাইনীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন, পীরজাদা সৈয়দ বোরহান উদ্দিন রুম্মান সিরাজী, খান্দুরা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইউনুস হামিদী, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা রায়হান উদ্দিন, ইসলামপুর আমনা বেগম দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাওলানা নুরুল ইসলাম ।

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র নায়েবে আমির ও ফান্দাউক দরবার শরিফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হুসাইনী (শায়খে ফান্দাউক), নায়েবে আমির মুফতি রায়হান উদ্দিন চৌধুরী, মহাসচিব মুফতী নাজিমুদ্দিন মাসুমী, যুগ্মমহাসচিব মাওলানা হাফেজ সুফি আহমদ খাঁন, যুগ্মমহাসচিব মুফতী শাহআলম মাসুমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম জালালী, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি মোযযাম্মিল হক মাসুমী, সহপ্রচার সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান শাহ মাসুমী, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ রায়হানুল ইসলাম, গণসংযোগ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন আনসারী, সহগণসংযোগ সম্পাদক মাওলানা হাফেজ নজরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী আল-আমীন, ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, হাফেজ ফয়েজ মোল্লা সানী, মাওলানা ক্বারী হাফেজ আবদুল কুদ্দুস প্রমুখ।

বক্তারা বলেন, আল্লাহ ও তার রাসূলের পূর্ণ অনুসরণে ইসলাম ও মুসলমানের স্বার্থে সকল অনৈসলামিক কার্যক্রম দূরীভূত করে সমাজ ও রাষ্ট্রে একটি বৈপ্লবিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম। এর পাশাপাশি ফান্দাউক দরবার শরিফের সকল তরিকতপন্থীদেরকে একটি প্লাটফর্মে আনতে ভূমিকা পালন করে আসছে উক্ত সংগঠন। বাংলাদেশের ইসলাম প্রিয় অধিকাংশ মানুষ হক্কানি দরবারগুলোর অনুসারী তাই ফান্দাউক দরবার শরিফের প্রত্যেক মুরিদকে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস‍্যদেরকে শপথ বাক্য করান আমিরে খাদিমুল ইসলাম মুফতী আলহাজ সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হুসাইনী। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন