ডেঙ্গু শনাক্তে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যেন রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে না পারে—এ উদ্দেশ্যে তিনটি ডেঙ্গু পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে সরকার।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ‘হাসপাতাল ও ক্লিনিক সমূহ’ শাখার পক্ষ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সই করেন অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
নির্ধারিত টেস্ট ও ফি:
-
NS1 for Dengue: সর্বোচ্চ ৩০০ টাকা
-
IgG & IgM for Dengue: সর্বোচ্চ ৩০০ টাকা
-
CBC (Complete Blood Count): সর্বোচ্চ ৩০০ টাকা
আদেশে বলা হয়, “স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এই ফি নির্ধারণ করা হয়েছে। কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এসব পরীক্ষায় অতিরিক্ত অর্থ নিতে পারবে না।”
অধিদপ্তর সূত্র জানায়, নির্ধারিত ফি অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

