আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার (১ জুলাই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার কার্যক্রম শুরু হয়। এই মামলা কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগের পক্ষে বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট।, যা একটি মানববিরোধী অপরাধ হিসেবে গণ্য। তবে আসামিপক্ষের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বলেন, এটি একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ যা নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলবে।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজে বক্তব্য না দিয়ে তার আইনজীবীর মাধ্যমে আগামী ৭ জুলাই পুনরায় শুনানির আবেদন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলার প্রক্রিয়া দেশের রাজনৈতিক ও বিচারব্যবস্থার উপর একটি পরীক্ষার ঘড়ি হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতে রাজনীতিতে গুরত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

