বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস”, থাকছে সরকারি ছুটি

ডেস্ক রিপোর্ট।।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে প্রতিবছর ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” হিসেবে পালিত হবে। এই দিনটিতে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৫ আগস্ট দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে এবং এটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে অন্যান্য জাতীয় দিবসগুলোর মতোই এদিন পালিত হবে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার মাধ্যমে।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার্থী, নাগরিক সমাজ ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

 কী থাকছে?

1. এই দিবসে থাকবে সরকারি ছুটি
2. জাতীয়ভাবে দিবসটি পালনের নির্দেশনা
3. শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে দিবসটি ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামি বছর থেকেই দিনটি ঘিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হবে এবং সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী প্রচারণাও চালানো হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন