সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শাহরুখ-অজয়ের শত্রুতা, কাজল জানালেন সত্য গল্প

ডেস্ক রিপোর্ট।।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামী অজয় দেবগন এবং দীর্ঘদিনের সহ-অভিনেতা শাহরুখ খান-এর মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটালেন।

সাক্ষাৎকারে কাজল পরিষ্কারভাবে জানান,

“অজয় ও শাহরুখের মধ্যে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তারা একে অপরকে শ্রদ্ধা করেন। একসঙ্গে বসে আড্ডা না দিলেই যে সম্পর্ক খারাপ, এমনটা নয়।”

বছরের পর বছর কাজল ও শাহরুখের বন্ধুত্ব এবং অজয়ের নীরবতা ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও কাজল বলেন,

“এই সম্পর্কের ভিত খুব শক্ত। আমরা একে অন্যের ব্যক্তিগত পছন্দকে শ্রদ্ধা করি। যেসব গুজব ছড়ানো হয়, তার কোনও ভিত্তি নেই।”

২০১২ সালের ‘সন অফ সর্দার’ এবং ‘জাব তাক হ্যায় জান’-এর মুখোমুখি মুক্তি, কিংবা ২০১৬ সালের ‘শিবায়’ বনাম ‘এ দিল হ্যায় মুশকিল’ বিতর্ক—এসব সময়েও দুজনের মধ্যে সম্পর্ক অবনতি হয়নি। বরং শাহরুখ ওই সময় করণ জোহরের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করে ইতিবাচক বার্তাই দেন।

২০২০ সালে শাহরুখ খান যখন অজয়ের শততম সিনেমা ‘তানহাজি’-এর পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান, অজয়ও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এমনকি ‘পাঠান’-এর সাফল্যেও অজয় প্রকাশ্যে অভিনন্দন জানান।

বর্তমানে তারা একটি বিজ্ঞাপনচিত্রেও একসঙ্গে কাজ করছেন, যা দুই তারকার মধ্যকার পেশাদার সম্পর্কের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, রাকেশ রোশনের ‘করন অর্জুন’ সিনেমার জন্য প্রথম একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ ও অজয়। শেষ পর্যন্ত সেই চরিত্রগুলোতে দেখা যায় শাহরুখ ও সালমান খানকে।

ভক্তরা আজও আশা করেন—একদিন হয়তো দুই তারকাকে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন