সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শেখ রেহানার স্বামী ও দেবরের ১৫ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক এবং দেবর তারিক সিদ্দিকের মালিকানাধীন গাজীপুর সদরের জমি ও ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। স্থাবর সম্পত্তিটির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আবেদনপত্রে উল্লেখ করেন, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা সংশ্লিষ্ট সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন—যা মামলার স্বচ্ছ তদন্তে বাধা হয়ে দাঁড়াতে পারে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি হস্তান্তর বা মালিকানা পরিবর্তনে নিষেধাজ্ঞা চেয়ে ক্রোকের আবেদন জানানো হয় এবং আদালত তা মঞ্জুর করেছেন।

এ বিষয়ে দুদক সূত্র জানায়, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য সম্পদও নজরদারিতে রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন