দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করে এই ৮ জনের করোনা শনাক্ত হয়। এসময় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৭ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করে ৬১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৩ জন। আর ২০২০ সালের ৮ মার্চ থেকে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের।
বর্তমানে দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, করোনাভাইরাস এখনো সম্পূর্ণ নির্মূল হয়নি। তাই নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহভাজন উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষা করানো জরুরি।

