রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের আবেদনের পথ ফের খুলল

ডেস্ক রিপোর্ট।।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ফের চালু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে এ প্রক্রিয়া আবারও শুরু হয়। প্রার্থীরা এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছেন।

এর আগে হঠাৎ করেই বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে অনলাইন আবেদন সিস্টেম সাময়িকভাবে স্থগিত করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানায়, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশজুড়ে মোট ১,০০,৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন আহ্বান করে। চলমান প্রক্রিয়ায় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হয়েছিল ২২ জুন থেকে। চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত, আর আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন:

  • এনটিআরসিএ’র ওয়েবসাইট: http://ngi.teletalk.com.bd

  • নির্ধারিত ফরম পূরণ করে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে

শিক্ষাখাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। তাই প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন