রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পাঁচদিনে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বাড়লো ১৬৯০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট।।

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ছিল চাঙ্গাভাব। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনেই সূচকে ছিল ঊর্ধ্বগতি। এর প্রভাবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতায় নজর কেড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ৩১.২৫ শতাংশ। টাকার অঙ্কে যা ১০ টাকা ৫০ পয়সা। এক সপ্তাহে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে প্রায় ১,৬৯০ কোটি টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে ইসলামী ব্যাংকের প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ৪৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহে ছিল ৩৩ টাকা ৬০ পয়সা।

শুধু দাম নয়, লেনদেনেও দাপট দেখিয়েছে কোম্পানিটি। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এটি বর্তমানে সবচেয়ে আলোচিত শেয়ার। কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ারহোল্ডিং গঠন

  • মোট শেয়ার: ১৬০ কোটি ৯৯ লাখ

  • উদ্যোক্তা/পরিচালক: ০.১৮%

  • সাধারণ বিনিয়োগকারী: ৭.১১%

  • প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী: ৭৪.৮২%

  • বিদেশি বিনিয়োগকারী: ১৭.৮৯%

ইসলামী ব্যাংকের পর গত সপ্তাহে সবচেয়ে বেশি দরবৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল:

  • এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচুয়াল ফান্ড – ২০.৭২%

  • রূপালী ব্যাংক – ২০%

  • ইউনিয়ন ক্যাপিটাল – ১৯.০৫%

  • মিডল্যান্ড ব্যাংক – ১৫.৩২%

  • মেঘনা পেট – ১৪.৯৩%

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্স – ১৪.৪২%

  • ন্যাশনাল ফিড – ১২.৮৭%

  • মেঘনা ইন্স্যুরেন্স – ১২.৫০%

  • ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস – ১২.১০%

সর্বমোট ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৫৭টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যা মোট অংশগ্রহণকারীদের ৬৪.৯০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারে। বিশেষ করে ব্যাংক খাতে কিছু কোম্পানির শেয়ার আকর্ষণীয় হয়ে উঠছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন