বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন আর শুধু বিনোদন কিংবা যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের জন্য আয় করার এক বিশাল সম্ভাবনার জায়গা। অনেক কনটেন্ট নির্মাতা ফেসবুক থেকে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। তবে প্রশ্ন হলো—ফেসবুকে কত ফলোয়ার থাকলে আয় করা সম্ভব?
না, শুধু ফলোয়ার সংখ্যা দিয়ে আয় শুরু হয় না। ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমে আপনার পেজ বা প্রোফাইলটি মনিটাইজেশনের যোগ্য হতে হবে। অর্থাৎ আপনাকে Meta for Creators প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
মনিটাইজেশনের মূল শর্তগুলো:
-
১০,০০০ ফলোয়ার থাকতে হবে আপনার পেজে
-
৬০ দিনে কমপক্ষে ৬০,০০০ মিনিট ভিডিও দেখার সময় (watch time) থাকতে হবে
-
ইন-স্ট্রিম অ্যাডস, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কনটেন্ট ও রিল বোনাসের মতো সুবিধা পেতে হলে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে
সরাসরি ফেসবুক থেকে কোনো ইনকাম হয় না ১০০০ ফলোয়ার থাকলে। তবে, যদি আপনার ভিডিওর রিচ ভালো হয়, ভিউ বেশি আসে এবং আপনি কোনো ব্র্যান্ড স্পনসরশিপ পান, তাহলে আয় সম্ভব।
উদাহরণস্বরূপ, একজন কনটেন্ট ক্রিয়েটর তার ১-২ হাজার ফলোয়ার নিয়েই একটি স্পন্সরড ভিডিওর মাধ্যমে মাসে ৫ থেকে ২০ হাজার টাকাও আয় করতে পারেন—যদি তার কনটেন্টের গুণগতমান ভালো হয়।
টিকটক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও ভিডিও কনটেন্ট এখন মনিটাইজেশনের মূল হাতিয়ার। যারা এই মাধ্যমে ক্যারিয়ার গড়তে চান, তাদের উচিত নিয়মিত মানসম্পন্ন ভিডিও তৈরি ও পোস্ট করা এবং ফলোয়ার বাড়ানোর পাশাপাশি ভিডিও ওয়াচটাইম বাড়ানোর দিকে নজর দেওয়া।

