বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আন্তর্জাতিক ইসলামী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট।।

মুসলিম বিশ্বের ছাত্র ও যুবসমাজের উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষা-গবেষণায় পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও আন্তর্জাতিক ইসলামী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা।

রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ শিবিরের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় অংশ নেন:

  1. ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টি-এর সংসদীয় দলের প্রধান ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. এইচ. জাজুলি জুওয়াইনি

  2. একই দলের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা

  3. মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (AFPAD)-এর চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি

  4. জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট (JDF)-এর কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক ইসলামি গবেষণা প্রতিষ্ঠান IIAIS-এর কর্মকর্তা মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়ি

  5. বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান

সভায় প্রতিনিধি দলসমূহ মুসলিম তরুণ সমাজের চ্যালেঞ্জ, আধুনিক ও নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা, উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক যোগাযোগ জোরদার, এবং ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম যুব সমাজকে দক্ষ, আধুনিক ও নৈতিক নেতৃত্বে গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্যে আন্তঃদেশীয় সংলাপ ও কার্যকর উদ্যোগ জরুরি।”

উভয়পক্ষ ভবিষ্যতে বিভিন্ন যৌথ কর্মসূচি, ছাত্র বিনিময়, স্কলারশিপ এবং যৌথ গবেষণা প্রকল্প নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সভায় আন্তর্জাতিক প্রতিনিধিরা ছাত্রশিবিরের ভূমিকা ও কর্মকাণ্ড সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন