মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভোলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু, খেলায় দেখাতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা

ডেস্ক রিপোর্ট।।

ভোলার মনপুরায় সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে মো. শাকিল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) ভোর ৪টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের তালতলি এলাকার মেঘনা নদীর তীরে খেলায় দেখানোর সময় তাকে কামড় দেয় নিজেই পোষা একটি সাপ।

নিহত শাকিল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোকন মাঝির ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শাকিল স্থানীয় এক বাড়ির সামনে থেকে সাপটি ধরে এনে পোষা শুরু করেন। শনিবার বিকেলে সাপটি নিয়ে স্থানীয়দের সামনে খেলা দেখাতে গিয়ে হঠাৎ সেটি তার বাম পায়ে কামড় দেয়।

প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে শাকিলকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন