বিশ্বসেরা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারো পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন। ৫ জুলাই ভোরে তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দির কোলে এসেছে তাদের কন্যা সন্তান ‘মেল’। এর মাধ্যমে নেইমার এখন চার সন্তানের গর্বিত বাবা।
নেইমারের প্রথম সন্তান, ছেলে দাভি লুকা জন্মগ্রহণ করেন ২০১১ সালে সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের সঙ্গে। ২০২৩ সালে বর্তমান স্ত্রী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তার কন্যা সন্তান মাভি পৃথিবীতে আসে। এরপর গত বছর, ২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলীয় ফুটবল তারকা আমান্দা কিম্বারলির ঘরে জন্ম নেয় তার তৃতীয় সন্তান, কন্যা হেলেনা।
৩৩ বছর বয়সী নেইমার এবার চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। খুশি মা ব্রুনা বিয়ানকার্দি সামাজিক মাধ্যমে নবজাতক মেলের সঙ্গে প্রথম ছবি শেয়ার করে লিখেছেন, “আমাদের মেল এসেছে, আমাদের জীবনকে আরও পূর্ণ ও মিষ্টিময় করতে! স্বাগতম, কন্যা! ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করুন এবং সব অকল্যাণ থেকে রক্ষা করুন।”
বর্তমানে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে যুক্ত থাকায় পরিবারের পাশে সময় দিতে পারছেন। নবজাতক মেলের আগমন নেইমার ও ব্রুনা দম্পতির জীবনে নতুন আনন্দের পালা শুরু করেছে।

