আগামী বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও সাবেক ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে কিলিয়ান এমবাপে। মাঠে শুরু হবে নতুন দ্বৈরথ, কিন্তু তার আগে এমবাপের আইনি লড়াইও নতুন মাত্রায় পৌঁছেছে।
মে মাসে এমবাপের পক্ষে দায়ের করা নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির ফৌজদারি মামলা প্যারিস ক্লাবের বিরুদ্ধে প্রত্যাহার করা হয়েছে। তবে এই মামলার প্রত্যাহারের অর্থ এই নয় যে এমবাপে ও পিএসজির মধ্যে সব বিবাদ মিটে গেছে।
২৬ বছর বয়সী এই তারকা ফ্রান্সের শ্রম আদালতে এখনও বকেয়া বেতন ও বোনাস হিসেবে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো আদায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
২০২৪ সালে এমবাপে ও পিএসজির সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে গড়ায়। চুক্তি সংক্রান্ত দ্বন্দ্ব, দল থেকে এককভাবে পৃথক অনুশীলন করানোসহ নানা ঘটনার পর অবশেষে এমবাপে পিএসজি ছাড়ে এবং যোগ দেন রিয়াল মাদ্রিদে।
এখন এমবাপে যে প্যারিসের মাটিতে খেলতে নামবেন, তার আগে আইনি ঝামেলা থেকে মুক্ত নয়।
ফিফা ক্লাব বিশ্বকাপে দুই ক্লাবের মুখোমুখি লড়াই আগেই রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। মাঠের উত্তাপের সঙ্গে মিলেমিশে আইনি নাটকও ক্রীড়া বিশ্বে আলোচনা বয়ে আনছে।
কিলিয়ান এমবাপে ও তার বর্তমান ক্লাবের পক্ষে এটা এক অনন্য চ্যালেঞ্জ—প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে মাঠ ও আদালত, দুই ময়দানে লড়াই।

