রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইন্টারনেট ছাড়াই মেসেজিং করা যাবে এই অ্যাপে

ডেস্ক রিপোর্ট।।

আধুনিক যুগে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। সামাজিক যোগাযোগের অধিকাংশ প্ল্যাটফর্মই ইন্টারনেটের উপর নির্ভরশীল। তবে এবার ইন্টারনেট ছাড়া যোগাযোগের নতুন এক বিকল্প প্রযুক্তি আসছে বাজারে—‘বিটচ্যাট’।

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির নেতৃত্বে উদ্ভাবিত বিটচ্যাট ইন্টারনেটের পরিবর্তে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে। এর মাধ্যমে মেসেজ পাঠানো যাবে প্রাপকের কাছাকাছি অবস্থানে থাকলে, মাত্র ৩০০ মিটার দুরত্বের মধ্যে। অর্থাৎ ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্ক ছাড়াই স্থানীয়ভাবে বার্তা বিনিময় সম্ভব হবে।

বিটচ্যাটের প্রযুক্তি ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে। অর্থাৎ, মেসেজ গ্রহণকারী যতক্ষণ অনলাইনে থাকবেন, বার্তাগুলো সেখানে সঞ্চিত থাকবে এবং অন্য কেউ সেই বার্তা গ্রহণ করার সুযোগ পাবে। পাশাপাশি, বার্তাগুলো হবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’, যা ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষায় অত্যন্ত কার্যকর।

এ মেসেজিং প্ল্যাটফর্মে ফোন নম্বর কিংবা ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন নেই, যা ব্যবহারকারীদের জন্য এক নতুন স্বাতন্ত্র্য ও নিরাপত্তার দিগন্ত খুলে দেবে।

বর্তমানে বিশ্বজুড়ে ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়ছে। হ্যাকিং, ডাটা লিকসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা পেতে ইন্টারনেটবিহীন মেসেজিং প্রযুক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে কেবল ব্যক্তিগত নয়, বৃহত্তর পর্যায়ে নিরাপদ যোগাযোগের ক্ষেত্র খুলে যেতে পারে।

বিটচ্যাট প্রযুক্তি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে তথ্য বিনিময় হবে আরও সহজ, গোপনীয় ও সুরক্ষিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন