সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

এবার পুরস্কার পেলো প্রাণ-আরএফএলের ৬ প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট।।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ছয়টি উদ্যোগ।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

পুরস্কারপ্রাপ্ত বিভাগগুলোর মধ্যে রয়েছে:

  • মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি

  • মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচার কোম্পানি

  • মোস্ট সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি
    সহ আরও তিনটি শ্রেণিতে স্বীকৃতি পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগগুলো।

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক (ডিজিটাল ট্রান্সফর্ম) খন্দকার তাসফিন আলম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, আরএফএল ইলেকট্রনিকসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, হেড অব ট্র্যাডিশনাল মিডিয়া সুজন খন্দকার এবং হেড অব ডিজিটাল মিডিয়া রাশেদ রায়হান।

এ প্রসঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। এই সম্মাননা আমাদের ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন