সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৩৫০০ টাকা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে জমে উঠেছে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। এ উত্তেজনায় যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট মূল্য প্রকাশের ঘোষণা। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে— ২০, ২২ ও ২৪ জুলাই।

বিসিবি জানিয়েছে, ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০০ টাকা দামে।

টিকিট মূল্য তালিকা (ভেন্যুভিত্তিক):

  1. ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

  2. শহীদ আবু সাইদ ও নর্থান গ্যালারি: ৪০০ টাকা

  3. শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৮০০ টাকা

  4. ইন্টারন্যাশনাল গ্যালারি (মিডিয়া ও কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা

  5. গ্র্যান্ড স্ট্যান্ড: ২৫০০ টাকা

  6. ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩৫০০ টাকা

বিসিবি জানিয়েছে, টিকিট শুধুমাত্র তাদের অফিসিয়াল ই-টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে। গ্রাহকরা অনলাইনেই ম্যাচ, গ্যালারি, ব্লক এবং টিকিটের সংখ্যা নির্বাচন করে মূল্য পরিশোধ করতে পারবেন মোবাইল ওয়ালেট বা কার্ডের মাধ্যমে।

প্রতিটি রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে একটি ম্যাচের সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে বলে জানিয়েছে বোর্ড।

দর্শনার্থীরা ই-টিকিট অথবা প্রিন্টকৃত ফিজিক্যাল কপি উভয়ই ব্যবহার করে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। অনলাইনে বিক্রয়ের পর অবিক্রীত টিকিটগুলো নির্দিষ্ট বুথে সরাসরি বিক্রি করা হবে ম্যাচ চলাকালীন দিনে। এসব বুথের অবস্থান পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। প্রস্তুত স্টেডিয়াম, প্রস্তুত বিসিবি—এখন শুধু অপেক্ষা টাইগারদের ব্যাট-বলের লড়াই শুরুর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন