সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আগের সরকারের আইপিপি চুক্তিতে অসংগতি, রিভিউ হবে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

স্বাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (আইপিপি) নিয়ে আগের সরকারের সময়ে স্বাক্ষরিত চুক্তিগুলোতে অসংগতি ছিল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসব চুক্তি এখন পর্যালোচনার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন বলেন, “গত সরকারের আমলে যেসব আইপিপি চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে অনেক অসংলগ্নতা ছিল। সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট থেকেও চুক্তিগুলো পর্যালোচনার নির্দেশনা আছে।”

তিনি আরও জানান, “এখানে অনেক বিদেশি কোম্পানি জড়িত। তাই একতরফাভাবে কিছু করা সম্ভব নয়। এজন্য আইনি সহায়তা নেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।”

অর্থ উপদেষ্টা এ সময় জানান, এলএনজি সংকট মোকাবিলায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন