রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

“ভোলার সাহসই জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা”:এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বিভাজনের মাধ্যমে দেশকে বিভক্ত করেছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই বিভাজন অগ্রাহ্য করে নতুন বাংলাদেশের পথে এগিয়ে গেছি।”

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলা প্রেসক্লাব চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন,
“আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে। এনসিপি অন্তর্ভুক্তিমূলক, সর্বজনীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, “গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন।”

ভোলাবাসীর সাহসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন,
“ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা। জুলাই-আগস্টের গণআন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন এখানকার মানুষ। তাদের আত্মত্যাগেই আজকের গণপ্রতিরোধ সম্ভব হয়েছে।”

এর আগে দুপুরে বরিশাল থেকে ভোলায় এসে জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার ঘুরে তারা প্রেসক্লাব চত্বরে পথসভায় যোগ দেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন