সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ

ডেস্ক রিপোর্ট।।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ। আইসিসি’র সদ্য প্রকাশিত র‍্যাংকিং হালনাগাদে একাধিক টাইগার বোলার ও ব্যাটার উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন।

দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স—৩ উইকেট মাত্র ১৮ রানে। প্রথম ম্যাচে ১ উইকেট। দুই ম্যাচে মোট ৪ উইকেটের সুবাদে লেগ স্পিনার রিশাদ হোসেন র‍্যাংকিংয়ে এগিয়েছেন ১২ ধাপ, উঠে এসেছেন ১৭তম স্থানে। এই অবস্থান এবং তার ৬২৩ রেটিং পয়েন্ট—দুই-ই ক্যারিয়ার সেরা।

দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে নিয়েছেন ২ উইকেট। তার রেটিং বেড়ে হয়েছে ৪৮২, আর র‍্যাংকিংয়ে তিনি এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ৫৭ নম্বরে।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় উন্নতি করেছেন অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস তাকে এগিয়ে দিয়েছে ৭ ধাপ, এখন তিনি ৪৪তম স্থানে। তার রেটিং ৫৪১।

এছাড়া প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রান করে পারভেজ হোসেন ইমন উঠে এসেছেন ৮৫ নম্বরে, উন্নতি ১২ ধাপের।
তাওহিদ হৃদয় এক ধাপ এগিয়ে এখন ৪১ নম্বরে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন