রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বলিউডে ইতিহাস গড়তে আসছে ‘রামায়ণ’: বাজেট ৪০০০ কোটি রুপি!

ডেস্ক রিপোর্ট।।

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নতুন মাইলফলকের পথে হাঁটছে বলিউড। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবী অভিনীত এই মহাকাব্যভিত্তিক প্রজেক্টের চূড়ান্ত বাজেট ছাড়িয়ে যাবে ৪০০০ কোটি রুপি, যা প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার!

প্রথমে বাজেট ধরা হয়েছিল ১৬০০ কোটি রুপি, কিন্তু প্রযোজক সংস্থা নিশ্চিত করেছে—প্রযুক্তি, ভিএফএক্স এবং দুই ভাগে নির্মাণের কারণে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে।

মোশন পোস্টারে ইতোমধ্যে শোনা গেছে হ্যান্স জিমার এবং এ আর রহমান-এর যুগলবন্দী, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি, বাজেট, ও স্কেল বিবেচনায় ‘রামায়ণ’ হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে এক আন্তর্জাতিক মানের চমকপ্রদ প্রযোজনা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন