সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বর্ষায় হঠাৎ সর্দি-কাশিতে ভুগছেন? জেনে নিন ঘরোয়া সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ

ডেস্ক রিপোর্ট।।

বর্ষার মৌসুম মানেই একদিকে প্রকৃতির প্রশান্তি, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগার আশঙ্কা। এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন সর্দি-কাশি, হালকা জ্বর ও নাক বন্ধের সমস্যায়। স্যাঁতস্যাঁতে পরিবেশে শরীর বেশি মিউকাস তৈরি করে, যা নাক দিয়ে পানির মতো ঝরার পাশাপাশি নিঃশ্বাসেও অসুবিধা তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, হালকা উপসর্গ দেখা দিলেই কিছু ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিকভাবে উপশম সম্ভব। তবে জ্বর বা শ্বাসকষ্ট তীব্র হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নাক বন্ধ ও সর্দির ঘরোয়া সমাধান: কী করবেন এই সময়?

  1. গরম পানির ভাপ নিন: এটি নাক ও শ্বাসনালির বন্ধভাব দূর করে।
  2. স্যালাইন ড্রপ ব্যবহার করুন: নাক পরিষ্কারে কার্যকর।
  3. ঝাঁঝালো মলম বা স্প্রে: ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নাকের স্প্রে বা মেনথল জাতীয় মলম ব্যবহার করুন।
  4. উষ্ণ পানীয় গ্রহণ: আদা-চা, দুধে কাঁচা হলুদ, অথবা গরম পানিতে আপেল সিডার ভিনেগার ও মধু মিশিয়ে পান করুন।
  5. গরম পানিতে গার্গল করুন: গলার অস্বস্তি ও ব্যথা উপশমে উপকারী।
  6. সুপ্ত শরীর সচল রাখুন: হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান ও ঘুম জরুরি।
  7. গরম সেঁক: নাক ও কপালে হালকা গরম সেঁক আরাম দিতে পারে, তবে পুড়ে যাওয়ার ঝুঁকি এড়িয়ে চলতে হবে।
  8. মাস্ক পরিধান করুন: নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে বাইরে গেলে।
  9. এসি ও ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন: দীর্ঘক্ষণ এসিতে থাকার ফলে সমস্যা বাড়তে পারে।

যখন চিকিৎসা জরুরি

  1. জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে

  2. শ্বাস নিতে অসুবিধা হলে

  3. বুকে টান, ব্যথা বা কাশির তীব্রতা বাড়লে

  4. উপসর্গ ৩–৪ দিনের বেশি স্থায়ী হলে

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালীন রোগ প্রতিরোধে ঘরোয়া যত্নের পাশাপাশি সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্যচর্চাই সবচেয়ে বড় সুরক্ষা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন