সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, মৃত্যুহীন ২৪ ঘণ্টা—হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ জন

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৫ জন রোগী। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে চলতি বছর মোট ১৬,২৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ সংখ্যা দিন দিন বাড়ছে, যদিও মৃত্যুর হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জুন মাসেই মৃত্যু হয়েছে ১৯ জনের, যা বছরের মধ্যে সর্বোচ্চ।

  • জানুয়ারিতে মৃত্যু: ১০ জন

  • ফেব্রুয়ারিতে: ৩ জন

  • মার্চে: ০

  • এপ্রিলে: ৭ জন

  • মে মাসে: ৩ জন

  • জুলাই (১৭ তারিখ পর্যন্ত): ১৮ জন

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং মশারি ব্যবহারসহ পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন