বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শহীদের সংখ্যায় গাছ রোপণের উদ্যোগ, সারাদেশে বিশেষ কর্মসূচি শনিবার

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (১৯ জুলাই)। প্রতিটি জেলায় শহীদের সংখ্যার সমানসংখ্যক গাছ রোপণ করা হবে। এই কর্মসূচি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি জানানো হয়।

১৯ জুলাইকে গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  1. ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারি সিরিজের পঞ্চম পর্ব প্রচার

  2. একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও প্রকাশ

  3. নতুন থিম সং– ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’–সহ একটি মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার

এসব কনটেন্ট একযোগে সরকারি মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচার করা হবে। একইসঙ্গে সব মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে।

ঢাকার সাভারে শহীদদের স্মরণে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবেন রাজনীতি, সংস্কৃতি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রদর্শিত হবে জুলাই আন্দোলনভিত্তিক বেশ কিছু প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে:

  1. ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’

  2. ‘আবরার ফাহাদ’

  3. ‘আয়নাঘর স্টোরিজ’

এছাড়াও জুলাই আন্দোলনের পটভূমিতে নির্মিত নতুন প্রামাণ্যচিত্রগুলো শিগগিরই মুক্তি পাবে বলেও জানিয়েছে আয়োজক কমিটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন