রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে এক দিনে ১,৩৫৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে নিয়ম না মানায় ১৬৫টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন ধরণের যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিএমপি
ডিএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন মেনে চলতে চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “ঢাকা মহানগরে যান চলাচল শৃঙ্খলায় আনতে এই ধরনের অভিযান চলমান থাকবে। ট্রাফিক আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

