রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ল্যাভেন্ডার বাগানে মেহজাবীনের মোহময় উপস্থিতি, প্যারিসে প্রেমের তালাবন্ধ

ডেস্ক রিপোর্ট।।

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সামাজিক যোগাযোগমাধ্যম যেন এখন রঙিন ভ্রমণ গল্পে ভরপুর। একের পর এক বিদেশভ্রমণের নান্দনিক মুহূর্তে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরা। এবার তিনি হাজির হয়েছেন ইউরোপের মনোমুগ্ধকর এক ল্যাভেন্ডার বাগানে।

বেগুনি রঙের হাতখোলা পোশাক, কালো সানগ্লাস আর বড় হ্যাটে সেজে ফটোশুট করেছেন মেহজাবীন। সেই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—

“আমি এখানে স্থায়ীভাবে থেকে গেলেও অবাক হওয়ার কিছু নেই।”

তিনি সেই পোস্টটি উৎসর্গ করেছেন সকল নারীর উদ্দেশ্যে, যেন তারা নিজেদের স্বাধীনতা ও সৌন্দর্য উদযাপন করতে পারেন।

এর আগেও ফ্রান্স সফরের অংশ হিসেবে মেহজাবীন গিয়েছিলেন প্রেমের শহর প্যারিসে। সেখানকার ঐতিহাসিক মন্টমার্ত্রে স্যাক্রে-ক্যো গির্জা পরিদর্শনের সময় প্রেম-ভালোবাসার প্রতীক হিসেবে ‘লাভ লক’ স্থাপন করেন তিনি। একটি ছোট তালায় নিজের নাম ও নির্মাতা আদনান আল রাজীবের নাম লিখে ঝুলিয়ে দেন গির্জার লোহার বেষ্টনিতে। এরপর চাবিটি ছুঁড়ে ফেলেন সাইন নদীতে— ফ্রেঞ্চ রীতিতে যা চিরস্থায়ী ভালোবাসার প্রতীক।

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মেহজাবীনের অভিনয়জীবন শুরু হয় ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকের মাধ্যমে। এরপর তিনি একে একে উপহার দেন জনপ্রিয় নাটক ‘কল সেন্টার’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘অপেক্ষার ফটোগ্রাফি’সহ আরও অনেক দর্শকপ্রিয় কাজ।

ভক্তদের মতে, বাস্তব জীবনের এই মুগ্ধতা, রোমান্স আর আত্মপ্রকাশ মেহজাবীনের তারকাখ্যাতিকে আরও মানবিক ও ঘনিষ্ঠ করে তুলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন