সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ঘুম থেকে উঠেও ক্লান্ত, বড় কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে কি শরীর?

ডেস্ক রিপোর্ট।।

আজকের ব্যস্ত জীবনে ক্লান্তি যেন আমাদের নিত্যসঙ্গী। নিয়মিত ঘুম, বিশ্রাম ও পুষ্টিকর খাবার খাওয়ার পরও যদি সারা দিন অলসতা ভর করে থাকে—তবে সেটা কেবল মানসিক চাপ নয়, হতে পারে আয়রনের ঘাটতির নীরব সংকেত।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শরীরে আয়রনের অভাব মানেই হিমোগ্লোবিনের ঘাটতি। হিমোগ্লোবিন কমে গেলে রক্ত শরীরের প্রতিটি কোষে ঠিকমতো অক্সিজেন পৌঁছে দিতে পারে না। এর ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, ক্লান্তি পেয়ে বসে।

ঘাটতি চিনবেন যেভাবে
সাধারণ ক্লান্তির সঙ্গে আয়রন স্বল্পতার পার্থক্য বুঝতে কিছু লক্ষণকে গুরুত্ব দিতে হবে:

  1. পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্তি

  2. মাথা ঘোরা বা মাথা ভার লাগা

  3. বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট

  4. ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া

  5. মনোযোগ কমে যাওয়া

  6. ক্ষিপ্রতা বা হতাশা

বিশেষজ্ঞদের মতে, নারীদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি দেখা যায়। ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ তাদের শরীর থেকে আয়রন দ্রুত কমিয়ে দেয়।

কী খাবেন আয়রনের ঘাটতি পূরণে?

  1. লাল মাংস, কলিজা

  2. ডিমের কুসুম

  3. শাকসবজি (বিশেষ করে পালং শাক)

  4. ডাল, ছোলা

  5. খেজুর, কিশমিশ

  6. আয়রনযুক্ত সিরিয়াল

  7. আয়রনের শোষণ বাড়াতে ভিটামিন C-যুক্ত খাবার যেমন: লেবু, কমলা, আমলকি

শরীরে বারবার ক্লান্তি দেখা দিলে দেরি না করে রক্ত পরীক্ষার মাধ্যমে আয়রনের মাত্রা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে তারা আয়রন সাপ্লিমেন্টও নিতে বলেন।

❝ঘুম ঠিক আছে, খাওয়াদাওয়াও ঠিক আছে—তবুও যদি বারবার ক্লান্তি আসে, তাহলে আয়রনের অভাবকে গুরুত্ব দিন। দীর্ঘদিন অবহেলা করলে তা জটিল অ্যানিমিয়ায় রূপ নিতে পারে,❞—বলেছেন ডা. নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ।

শরীর ক্লান্ত হয়ে গেলে সেটা কখনো কখনো বড় কোনো অসুখের পূর্বাভাস হতে পারে। তাই নিজের শরীরের সংকেত শুনুন, অবহেলা নয়—নিন প্রয়োজনীয় পদক্ষেপ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন