রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলমান এইচএসসি (বিএম/বিএমটি) ও সমমানের ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের অধীন ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

তবে ২৩ ও ২৪ জুলাইয়ের বাইরে অন্যান্য দিনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনরত পরীক্ষার্থীদের সামনে সরকারের শিক্ষা উপদেষ্টা জানান, ২৪ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা বোর্ডও আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়।

পরীক্ষা স্থগিতের নতুন তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি বিবেচনায় দ্রুত নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন