বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিভ্রান্তিকর সামাজিকমাধ্যম পোস্ট নিয়ে বিতর্কে সজীব ওয়াজেদ জয়

ডেস্ক রিপোর্ট।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও তা দ্রুত মুছে ফেলার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন সজীব ওয়াজেদ জয়। সাম্প্রতিক সময়ে একাধিক পোস্টে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী, ২২ জুলাই জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থী মৃত্যুর একটি দাবি সম্বলিত পোস্ট শেয়ার করেন। তবে পরে তা ভুল তথ্য প্রমাণিত হলে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশ্লেষকরা বলছেন, দায়িত্বশীল অবস্থানে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এমন তথ্য শেয়ার করা অনভিপ্রেত। মিডিয়া বিশ্লেষক আফসার হোসেন বলেন, “সামাজিকমাধ্যমে বড় প্রভাব রয়েছে—তাই তথ্য যাচাই ছাড়া কিছু প্রকাশ করলে তার ফল ভয়াবহ হতে পারে।”

এর আগেও জয় একাধিকবার ফেসবুক ও এক্স (টুইটার)-এ বিতর্কিত পোস্ট দিয়ে পরে তা সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনাকে ঘিরে তার মানসিক প্রস্তুতি ও যোগাযোগ কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করছেন, “এভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আবার মুছে ফেলা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।” কেউ কেউ দাবি করছেন, “সাধারণ নাগরিকের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের পোস্ট দেয়া হচ্ছে।”

তবে জয় বা তার দপ্তর থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিশেষজ্ঞরা সতর্ক করছেন, রাজনৈতিক উত্তেজনার সময়ে যেকোনো গুজব বা ভুল তথ্যের প্রচার জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়দের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, তথ্য যাচাই ছাড়া কিছু শেয়ার না করতে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন