চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া চার দিনের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশোধিত এই সময়সূচির কথা জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সময় অনুযায়ী স্থগিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষা নতুন দিনে অনুষ্ঠিত হবে।
নতুন তারিখে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে:

লিখিত পরীক্ষার তারিখ পেছানোয় ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট এবং শেষ হবে ৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, চলতি এইচএসসি পরীক্ষার কয়েকটি দিন বিমান দুর্ঘটনা, বন্যা পরিস্থিতি ও সংঘর্ষজনিত কারণে স্থগিত করা হয়। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতি ও মানসিক স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

