বৈশ্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও স্বয়ংক্রিয়করণে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ইটন করপোরেশন বাংলাদেশে চালু করল সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি। রাজধানীর একটি সম্মেলনে দেশের বিদ্যুৎ খাতের উচ্চপদস্থ কর্মকর্তা, রেগুলেটর ও শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
ইটনের আয়ারল্যান্ড ভিত্তিক গবেষণায় তৈরি এই প্রযুক্তিগুলো বিদ্যুৎ অপচয় হ্রাস, পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ ও পরিবেশ বান্ধব এসএফ৬ বিকল্প গ্যাস প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। এর ফলে বিদ্যুৎ বিল কমবে, নেটওয়ার্ক আরও স্থিতিশীল হবে এবং বিদ্যুতের গুণগত মান উন্নত হবে।
বিশেষত বিদ্যুতের সাবস্টেশনগুলোকে স্মার্ট সাবস্টেশনে রূপান্তর করার প্রযুক্তি দিয়ে, রিমোট মনিটরিং ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে অগ্রগতি আশা করা হচ্ছে।
ইটনের কান্ট্রি ম্যানেজার প্যাট্রিক জোসেফ উ মুনোজ বলেন, “আমাদের প্রযুক্তি সলিউশনগুলো শুধু বিদ্যুতের গুণগত মান বৃদ্ধি করবে না, বরং খরচও কমাবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াবে।”
বাংলাদেশের বিদ্যুৎ খাতের আধুনিকীকরণে এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে নতুন দিক নির্দেশ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

