বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাতিসংঘ মহাসচিবের দৃঢ় আহ্বান: গাজার সংকটে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ জরুরি পদক্ষেপ নিন বিশ্বসমাজ

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার ক্রমবর্ধমান সংকটকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তীব্র আহ্বান জানান, দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়ে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধান আনতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো উপহার নয়, এটি তাদের মৌলিক অধিকার।

সোমবার জাতিসংঘের শান্তিপূর্ণ সমাধান বিষয়ক এক সম্মেলনে মহাসচিব গুতেরেস বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রতিদিনই বিশ্বাস ক্ষীণ হচ্ছে, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে, আর আশা দিন দিন হ্রাস পাচ্ছে।”

তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে “বিপর্যয়ের ধারায়” নামিয়ে আনা হয়েছে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ কিছু শিথিল করলেও এটি সমস্যার মূলে প্রভাব ফেলেনি।

গুতেরেস আরও বলেন, “অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা, সকল বন্দীর নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার পূর্ণ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এগুলো শান্তির পূর্বশর্ত নয়, এগুলো শান্তির ভিত্তি।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানান যাতে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়িত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন