রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সরকারি সাত কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট।।

দেশের বিভিন্ন সরকারি কলেজে সাতজন অধ্যাপককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, যাকে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা:

  • সুব্রত কুমার সাহা – উপাধ্যক্ষ, সা’দত সরকারি কলেজ, টাঙ্গাইল

  • তাহমিনা ইসলাম – উপাধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ

  • বাহারুল মোহাম্মদ আবদুল বাতেন – অধ্যক্ষ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ

  • মো. ইফতেকার আলী – অধ্যক্ষ, ধামরাই সরকারি কলেজ

  • মো. আবদুল হান্নান খন্দকার – অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ

  • একেএম রেজাউল করিম – অধ্যক্ষ, দোহার পদ্ধা সরকারি কলেজ

  • ফকির ফারুক আহম্মেদ – উপাধ্যক্ষ, ঘিওর সরকারি কলেজ

একইসাথে, পূর্বে দেওয়া এক আদেশ বাতিল করা হয়েছে প্রশাসনিক কারণে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে, ওই তারিখে বিকেলে তাদের অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন